• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার গলার হার খুলে নে ওগো ললিতে – লিরিক্স – রাধারমণ দত্ত

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » আমার গলার হার খুলে নে ওগো ললিতে – লিরিক্স – রাধারমণ দত্ত

আমার গলার হার খুলে নে ওগো ললিতে – লিরিক্স – রাধারমণ দত্ত

আমার গলার হার খুলেনে ওগো ললিতে।
আমার হার প’রে আর কি ফল আছে গো,
প্রাণবন্ধু নাই ব্রজেতে।
গলার হার কি আর শোভা আছে,
যার শোভা তার সঙ্গে গেছে গো,
এখন কৃষ্ণ নামের মালা গেঁথে
দেনা আমার গলেতে।
আর বিসাখা নে হাতের বালা,
চম্পকা নে গলার মালা গো,
সুচিত্রা নে কানের পাশা
আশা নাই আর বাঁচিতে।
প্রাণের বন্ধু যদি আসে দেশে
বলিস্‌ তোরা বন্ধুর কাছে গো,
রাই কৃষ্ণ শোকে প্রাণ ত্যজেছে যমুনার জলেতে।

ভিন্নপাঠঃ

আমার গলার হার খুলে নে ওগো ললিতে।
আমি কৃষ্ণ নামে মালা গেঁথে দিব বন্ধুর গলেতে।
আমার হার খুলে নে, কি ফল হবে সখি
প্রাণ বন্ধু নাই বগলে ওগো ললিতে।

Category: ফোক গান
Previous Post:কাজের অগ্রগতি
Next Post:কানড় কুসুম জিনি কালিয়া বরণ খানি তিলেক নয়নে যদি লাগে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑