• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দাঁড়ারে দাঁড়ারে নিমাই তোরে দেখিব বলে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » দাঁড়ারে দাঁড়ারে নিমাই তোরে দেখিব বলে
দাঁড়ারে দাঁড়ারে নিমাই তোরে দেখিব বলে
                    রইয়াছি বইসা রে নিমাই
ছাতি, জুতা, জামা কাপড় নিমাই রইয়াছে ঘরে
                    নগরে মাগিও ভিক্ষা দিনান্তের পরে।
সন্ন্যাসী না হইও রে নিমাই
                    বৈরাগী না হইও
ঘরে বসে অভাগীরে
                    মা বলে ডাকিও।
কোথা থিকা আইল রে গুরু
                    বসতে দিলাম ঠাঁই
সেই হইতে মোর নিমাইর মুখে
                    মা বলা ডাক নাইও রে নিমাই
                         (মা বলা ডাক নাই)।
(আবার) ঘরের বধূ বিষ্ণুপ্রিয়া
                    যেন জনন্ত অগনি (গো)
(ও) তার উন্মত্ত যৌবন সে
                    কারে সঁপে দেবে (গো)
                         (কারে সঁপে দেবে)।
দেখরে নদীয়া বাসী
                    দেখগো চাহিয়া
নিমাই চাঁদ সন্ন্যাসে যায়
                    তার জননী ছাড়িয়া
(রে নিমাই জননী ছাড়িয়া)।।
Category: ফোক গান
Previous Post:বাংলিশ – কিডন্যাপ
Next Post:হায়রে পিতলের কলসী তোরে লইয়া যাব যাবুনায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑