• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রজনী প্রভাত হল ডাকে কোকিলা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » রজনী প্রভাত হল ডাকে কোকিলা

রজনী প্রভাত হল ডাকে কোকিলা
কার কুঞ্জে ভুলিয়া রইলা
শ্যাম চিকন কালা।।
আতর গোলাপ দিয়া, সাজাইলাম বাসর
ফুলের শয্যা হইল বাসী, নাইরে প্রাণেস্বর
কি করি এখন কোন দুশমনে
রাধে বেঁধে আমার প্রাণধন
কারে দেখে জুড়াই জীবন
কাল যমুনায়, ঝাম্প দিয়া, মরণই ভালা।।
আগে যদি জানি বন্ধু করিবে এমন
তবে কি দিতাম তারে জীবন যৌবন
মিছা কলংকের ঢালা, আপন সাধে লইলাম মাথে
আমি কুল বালা।
বসে কান্দি সাড়া বেলা, মন্দ বলে প্রতিবেশী সায়ে থাকি জ্বালা।।
লোকের নিন্দন, পুষ্প চন্দন, মাখিয়াছি গায়
একদিন যদি পাই বন্ধুরে রয়েছি আশায়
জ্বালার উপর জ্বালা।
জ্বালায় জ্বালায় সোনার অঙ্গ হইয়াছে কালা
এখন কই যাই অবলা।
উকিল মুনশির মনের দুঃখ মনে রইয়া গেলা।।

Category: ফোক গানTag: উকিল মুন্সি
Previous Post:আমার কাংখের কলসী গিয়াছে ভাসি
Next Post:ইয়া রাফিকুল আল, ইয়া হাবিবুল্লাহ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑