• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পিরিত ও মধুর পিরিত প্রেম করা কি সহজ ব্যাপার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » পিরিত ও মধুর পিরিত প্রেম করা কি সহজ ব্যাপার

পিরিত ও মধুর পিরিত…
প্রেম করা কি সহজ ব্যাপার
তুমি ধর গুরুর সঙ্গ, তোমার পাপে ভরা অঙ্গ
ভিতর বাহির আগে কর পরিষ্কার।।
লইলে গুরুর মন্ত্রণা, দূরে যাবে যন্ত্রণা
এই দেহের আবর্জনা থাকবে না রে আর।
যেমন পোদ্দারে সোনা পিটাইয়া, আগুনে পোড়াইয়া
কি সুন্দর করিয়া দেখ বানায় অলংকার।
দুধে মাখন থাকে, কেউ নাহি দেখে
মন্থনের পাকে ভাসে সাড়াম্বার।
কৌশলে না জানিলে, কি হইবে ঘুরাইলে
বিফলে যাইবে জনম তোমার।।
ষড়চক্র পঞ্চবান, জ্ঞান সূতে এঁটে বান
প্রণয় সূঁতে টেনে আন, হইয়া তাবেদার।
মায়া নদীর জলে ডুবিও কৌশলে
যেন কাপড় না ভিজে, থাকিও হুশিয়ার।।
কাম-ক্রোধ-লোভ-আদি, হিংসা-নিন্দা-ভয় ইত্যাদি
এই সব ছাড়তে পারো যদি মনরে আমার।
বিরহী উকিলে কয়, থাকিতে সময়
করহে সঞ্চয়, দিন যায় আমার।।

Category: ফোক গানTag: উকিল মুন্সি
Previous Post:সে যে আড়ালে থাকে, উঁকি দিয়া দেখে
Next Post:আমার কাংখের কলসী গিয়াছে ভাসি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑