• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বন্ধু আমার দিনদুনিয়ার ধন-রে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » বন্ধু আমার দিনদুনিয়ার ধন-রে

বন্ধু আমার দিনদুনিয়ার ধন-রে।
তোরে দেখলে জুড়ায় জীবন-আমার
না দেখলে মরণ-রে।।
যে দিন হইতে বন্ধু হারা
জিয়ন্তে হইলাম মরা গো
আমার দুই নয়নে বহে ধারা
হইল না বারণ রে।।
আসল না গো প্রাণ থাকিতে
চিতার অনল জ্বলে চিত্তে গো
আমায় ঠেকাইয়া দারুণ-পিরিতে
করলো না স্মরণ রে।।
দারুণ-বিধি হইল বাদী
হারাইলাম শ্যাম নিধি গো
উকিলেরই নিরবধি
সার হইল কান্দন রে।।

Category: ফোক গানTag: উকিল মুন্সি
Previous Post:আষাঢ় মাইস্যা ভাসা পানি রে পুবালী বাতাসে
Next Post:সখী গো এমন শুভ দিন আমার কোনদিন হবে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑