• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ও কঠিন বন্ধুরে সুখে না রহিতে দিলে ঘরে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » ও কঠিন বন্ধুরে সুখে না রহিতে দিলে ঘরে

ও কঠিন বন্ধুরে
সুখে না রহিতে দিলে ঘরে
সাজাইয়াছো পাগলিনী থাইক্যা দেশান্তরে রে।।
কহিতে পাঞ্জর ফাটে, মুখে নাহি রাও
নিরবধি ডাকলাম কত ফিরিয়া না চাও।
নয়ন ভরে একদিন তোরে, না হেরিলাম তোরে রে।।
তুমি দুঃখী যেমন তেমন, আমি দুঃখী জন্মের মতন
যৌবনকালে দুঃখিনীর ধন, লইয়া গেল চোরে রে।।
ভিন্ন যদি বাস বন্ধু, দাও না বিষও খাই
তোমার হাতে বিষ খাইয়া, আমি মরে যাই।
থাক কলংক এই সংসারে দেখতো না আমারে রে।।
উকিলের কি উপায় বল, স্বাদের জনম যায় বিফল
আমারে যে নিয়া চল, মথুরা নগরে রে।।

Category: ফোক গানTag: উকিল মুন্সি
Previous Post:ভেবেছিলাম রঙে দিন যাবেরে সুজন নাইয়া
Next Post:আষাঢ় মাইস্যা ভাসা পানি রে পুবালী বাতাসে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑