• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

লাল পাহাড়ির দেশে যা রাঙা মাটির দেশে যা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » লাল পাহাড়ির দেশে যা রাঙা মাটির দেশে যা

https://www.youtube.com/watch?v=CdfqPFdo4vk

হাই দ্যাখো গ\’ তুই ইখানে কেনে, লাল পাহাড়ির দ্যাশে যা
রাঙা মাটির দ্যাশে যা
হেথাকে তুকে মানাইছে নাই গ\’, ইক্কেবারেই মানাইছে নাই গ\’
অ-তুই লাল পাহাড়ির দ্যাশে যা…

সিখান গেলে মাদল পাবি
মেইয়ে মরদের আদর পাবি
অ-তুই লালপাহাড়ীর দ্যাশে যা

লারবি যদি ইক্কাই যেতে
লিস্‌ না কেনে তুয়ার সাথে
নইলে অ-তুই মরেই যা
ইক্কেবারেই মরেই যা
হাই দ্যাখো গ\’, তুই ইখানে কেনে, লাল পাহাড়ির দ্যাশে যা
রাঙা মাটির দ্যাশে যা,
রাঙা মাটির থানে যা… ।\”

============

হাই দ্যাখো গ\’ তুই ইখানে কেনে
অ তুই লালপাহাড়ির দেশে যা
রাঙা মাটির দেশে যা
হেথাকে তুকে মানাইছে লাই রে

লাল পাহাড়ির দেশে যাবি
হাঁড়িয়া আর মাদল পাবি
হেথাকে তুকে মানাইছে লাই রে

নদীর ধারে শিমুল গাছ
নানা পাখির বাসা রে, নানান পাখির বাসা
কাল সকালে ফুটিবে ফুল
মনে কতো আশা রে
মনে কতো আশা।

সেথাকে যাবি প্রাণ জুড়াবি
মাইয়া মরদের আদর পাবি
হেথাকে তুকে মানাইছে লাই রে
ইক্কেবারেই মানাইছে লাই রে

ভাদর আশ্বিন মাসে
ভাদু পূজার ঘটা রে, ভাদু পূজার ঘটা
তুই আমারে ভালোবেসে পালিয়ে গেলি
কেমন ব্যাপের ব্যাটা রে, কেমন বাপের বেটা
মরবি তো মরেই যা
ইক্কেবারেই মরে যা
হেথাকে তুকে মানাইছে লাই রে
ইক্কেবারেই মানাইছে লাই রে……

===========

লাল পাহাড়ির দেশে যা
রাঙ্গামটির দেশে যা
ইত্থাক তুকে মানাইছে না গো
ইক্কেবারে মানাইছে না গো

লাল পাহাড়ি দেশে যাবি
হাঁড়ি আর মাদল পাবি
মেয়ে মরদের আদর পাবি রে
ও নাগর… ও নাগর…
ইক্কেবারে মানাইছে না রে

নদীর ধারে শিমুলের ফুল
নানা পাখির বাসা রে নানা পাখির বাসা
সকাল বেলা ফুটিবে ফুল মনে ছিল আশা গো
মনে ছিল আশা

তুই ভালোবেসে গেলি চলে
কেমন বাপের ব্যাটা রে তুই কেমন ব্যাটা?
লাল পাহাড়ি দেশে যা
রাঙ্গামটির দেশে যা
ইত্থাক তুকে মানাইছে না রে
ইক্কেবারে মানাইছে না রে

ভাদর মাসে ভাদু পূজা
ভাদু গানের ঘটা
ঐ কালো মেয়েটার মন মজেছে
গলায় দিব মালা রে
তার গলায় দিব মালা

তুই মরবি তো মরে যা
ইকেবারে মরে যা মরবি তো মরে যা
ইকেবারে মরে যা
ইত্থাক তুকে মানাইছে না রে
ও নাগর… ও নাগর…
ইক্কেবারে মানাইছে না রে

===========
গীতিকার- অরুণ চক্রবর্তী

https://www.youtube.com/watch?v=y54LJzvbv0Y

Category: ফোক গানTag: অরুণ চক্রবর্তী
Previous Post:পৃথিবীর অবস্থাই তো কেরোসিন
Next Post:সিরাপ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑