• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্রাণ সখিরে ঐ শোন কদম্বতলে বংশী বাজায় কে – লিরিক্স – জসিম উদ্দিন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » প্রাণ সখিরে ঐ শোন কদম্বতলে বংশী বাজায় কে – লিরিক্স – জসিম উদ্দিন

প্রাণ সখিরে ঐ শোন কদম্বতলে বংশী বাজায় কে – লিরিক্স – জসিম উদ্দিন

প্রাণ সখিরে…
ঐ শোন কদম্বতলে বংশী বাজায় কে।
বংশী বাজায় কে রে সখি, বংশী বাজায় কে।।
আমার মাথার বেণী খুইলা দিমু
তারে আনিয়া দে ।

যে পথ দিয়ে বাজায় বাঁশী
যে পথ দিয়ে যায়
সোনার নুপুর পরে পায়।।
আমার নাকের বেসর তুইলা দেবো সেইনা পথের গায়
আমার গলার হার ছড়িয়ে দেবো সেইনা পথের গায়
যদি হার জড়িয়ে পরে পায়
প্রান সখিরে

যার বাঁশী এমন সে বা কেমন
জানিস যদি বল সখি করিস না কো ছল
আমার মন বড় চঞ্চল
আমার প্রাণ বলে তার বাঁশী জানে আমার চোখের জল
আমার মন বলে তার বাঁশী জানে আমার চোখের জল
প্রাণ সখিরে

তরলা বাঁশের বাঁশী ছিদ্র গোটা ছয়
বাঁশী কতই কথা কয়
নাম ধরিয়া বাজায় বাঁশী রহনও না যায়
ঘরে রহনও না যায়
প্রান সখিরে…

——————
শিল্পী – ফেরদৌসী রহমান
সুরকার – জসীম উদ্দীন
গীতিকার – পল্লীকবি জসীম উদ্দীন

Category: ফোক গান
Previous Post:কৃষ্ণ কোথায় পাই গো বল গো সখী
Next Post:কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে

Reader Interactions

Comments

  1. Tulsi Mondal

    May 12, 2026 at 11:46 pm

    Oh darun

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑