তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না
ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না
ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না
ভূবনো মোহনো গোরা, কোন মণিজনার মনোহরা
মণিজনার মনোহরা
ওরে রাধার প্রেমে মাতোয়ারা চাঁদ গৌড়
ধূলায় যাই ভাই গড়াগড়ি
যেতে চাইলে যেতে দেবো না, না না না।
যেতে দেবো না।
যাবো ব্রজের কুলে কুলে
আমরা মাখবো পায়ে রাঙ্গাধুলি
মাখবো পায়ে রাঙ্গাধুলি
ওরে পাগল মন…
যাবো ব্রজের কুলে কুলে
মাখবো পায়ে রাঙ্গাধুলি
ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে
চলে গেলে… চলে গেলে যেতে দেবো না,
না না… যেতে দেবো না
যে ডাকে চাঁদ গৌড় বলে, ওগো ভয় কিগো তার ব্রজের কুলে
যে ডাকে চাঁদ গৌড় বলে, ভয় কিগো তার ব্রজের কুলে
ভয় কি তার ব্রজের কুলে
ওরে দ্বিজ ভূষণ চাঁদ বলে
চরণ ছেড়ে দেবো না, না না না…
[এই গানের আরও অনেক পাঠান্তর আছে]
অসম্ভব সুন্দর একটা গান। গীতিকারকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন