• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » ফান্দে পড়িয়া বগা কান্দে রে

ফান্দে পড়িয়া বগা কান্দে রে
ফাঁদ বসাইছে ফান্দি রে ভাই পুঁটি মাছো দিয়া
ওরে মাছের লোভে বোকা বগা পড়ে উড়াল দিয়া রে।।

ফান্দে পড়িয়া বগা করে টানাটুনা
ওরে আহারে কুংকুরার সুতা, হল লোহার গুনারে।।

ফান্দে পড়িয়া বগা করে হায়রে হায়
ওরে আহারে দারুন বিধি সাথী ছাইড়া যায় রে।।
আর বগা আহার করে ধল্লা নদীর পারেরে।।

উড়িয়া যায় চখুয়ার পঙ্খী বগীক বলে ঠারে
ওরে তোমার বগা বন্দী হইছে ধল্লা নদীর পারে রে।।

এই কথা শুনিয়া রে বগী দুই পাখা মেলিল
ওরে ধল্লা নদীর পারে যাইয়া দরশন দিল রে।।

বগাক্‌ দেখিয়া বগিক কান্দে রে
বগীক্‌ দেখিয়া বগা কান্দেরে।।

Category: ফোক গান
Previous Post:গোলেমালে গোলে মালে পিরীত ক’র না
Next Post:ওরে দাঁড়াও কালা মোর

Reader Interactions

Comments

  1. ফেরদৌস আলম

    July 31, 2019 at 3:05 pm

    অসাধারন

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑