• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে

কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে,
ফুলে বাইলা ভোমরা
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা।

চুয়া-চন্দন-ফুলের মালা,
সখিগণে লইয়া আইলা
কৃষ্ণ দিলায় রাধার গলে,
বাসর হইল উজালা
বাসর হইল উজালা গো,
বাসর হইলো উজালা।
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা।

কৃষ্ণ দিলায় রাধার গলে,
রাধায় দিলা কৃষ্ণর গলে
আনন্দে সখীগণ নাচে
দেখিয়া প্রেমের খেলা
দেখিয়া প্রেমের খেলা গো
দেখিয়া প্রেমের খেলা।
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা।

কৃষ্ণ প্রেমের প্রেমিক যারা,
নাচে গায় খেলে তারা
কুল ও মানের ভয় রাখে না,
ললিতা আর বিশখা
ললিতা আর বিশখা গো
ললিতা আর বিশখা।
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা।

——————
আরকুম শাহ / শাহ আরকুম আলী

Category: ফোক গানTag: আরকুম শাহ
Previous Post:কবিতা
Next Post:মেঘ পিয়নের ব্যাগের ভেতর

Reader Interactions

Comments

  1. udoy

    November 22, 2025 at 10:01 am

    love it

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑