• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নয় দরজা করিয়া বন্ধ

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » নয় দরজা করিয়া বন্ধ

নয় দরজা করিয়া বন্ধ লইয়ো ফুলেরও গন্ধ
অন্তরে জপিও বন্ধুর নামরে ভ্রমরা
নিশীথে যাইয়ো ফুলবনে

জ্বালাইয়া দিলেরও বাতি
ফুল ফুটিবে নানা জাতি গো
কতো রঙ্গে ধরবে ফুলের কলি রে ভ্রমরা
নিশীথে যাইয়ো ফুলবনে

ডালপালা তার বৃক্ষ নাই
এমনও ফুল ফুটাইছে সাঁই
ভাবুক ছাড়া বুঝবে না পণ্ডিতে
ও ভ্রমরা নিশীথে যাইয়ো ফুলবনে

অধীন শেখ ভানু বলে
ঢেউ খেলাইয়ো আপন দিলেতে
পদ্ম যেমন ভাসে গঙ্গার জলে রে ভ্রমরা
নিশীতে যাইয়ো ফুলবনে

নিশীথে যাইয়ো ফুলবনে ও ভ্রমরা
নিশীথে যাইয়ো ফুলবনে

নিশীথে যাইয়ো ফুলবনে রে ভ্রমরা
নিশীথে যাইয়ো …

————-
শেখ ভানু

Category: ফোক গানTag: শেখ ভানু
Previous Post:নিশিতে যাইও ফুলবনে – লিরিক্স – জসীম উদ্দীন
Next Post:তোরে রাং দিল কি সোনা দিল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑