আমার মন্দ স্বভাব জেনেও তুমি
কেনো চাইলে আমারে।
এত ভালো হয় কি মানুষ,
নিজের ক্ষতি করে।
আমি তো ভুলে থাকি আমারও রঙ্গে।
তবু তুমি কেনো থাকো,
এই মানুষের সঙ্গে।
অনাদরে থেকেও তুমি
রাখো আমায় যতন করে।
এত ভালো হয় কি মানুষ,
নিজের ক্ষতি করে।
আমি তো পারি শুধু যন্ত্রণা দিতে,
তবু তুমি আশা করো ভালো কিছু পেতে,
অবহেলা পেয়েও তুমি,
কেনো চাও যে আপন করে।
এত ভালো হয় কি মানুষ,
নিজের ক্ষতি করে।
আমার মন্দ স্বভাব জেনেও তুমি
কেনো চাইলে আমারে।
এত ভালো হয় কি মানুষ,
নিজের ক্ষতি করে।
—————–
বারী সিদ্দিকী
খুব ভাল লােগ গানটা মন ভের যাই………………।।
অল গানের লিরিক্স
সুখের আশায় দুঃখ দিলে বলার কিছু নাইরে বন্ধু বলার কিচ্ছু না নাইরে বন্ধু তুমি তো আছো সুখে দুঃখে জীবন কাটে আমার রে বন্ধু দুঃখের জীবন কাটে এক জীবনে এত দুঃখ কেন দিলে আমারে এক জীবনে এত দুঃখ কেন দিলে আমারে আরে আমিও তো একজন মানুষ ছিলাম চাইলে দিতে পারতে আমারে তার জন্য ভুলি তোমায় তিলে তিলে না মাইরা তুমি মাইরা লাউ একবারে
কবি তামিম ইসলাম
খুব ভালো লাগে গানটা
অসাধারণ গান
Nice song all the best