• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নির্জন যমুনার কূলে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » নির্জন যমুনার কূলে

নির্জন যমুনার কূলে
বসিয়া কদম্ব তলে
বাঁজায় বাঁশী বন্ধু শ্যাম রাই

বাঁশীতে কি মধু ভরা
আমারে করিল সারা
আমি নারী ঘরে থাকা দায়
কালার বাঁশী হলো বাম
বলে শুধু রাধা নাম
কুলবঁধুর কুলমান মজায়
বাঁশীর সুরে অঙ্গ জ্বলে
ঘরের জল বাহিরে ফেলে
পুনঃ রাধা যায়রে যমুনায়

শোন গো ললিতে সখী
বন্ধু ছাড়া কেমনে থাকি
প্রাণপাখী উড়ে যেতে চায়
আমি নারী কুলবালা
কালার বাঁশী দিল জ্বালা
অঙ্গ কালা বন্ধুর চিন্তায়
যদি আমার কেউ থাকো
বন্ধু এনে প্রাণটি রাখো
নইলে প্রাণ সঁপিব তার পা\’য়

ভুবনমোহন সুরে
ভাইটাল নদী উজান ধরে
জ্বলে আগুন আমার অন্তরায়
মনের লয় সন্ন্যাসী হইয়া
দেখবো তারে তল্লাসিয়া
কোন বনে সে বাঁশরী বাজায়
নইলে কলসী বেন্ধে গলে
ঝাঁপ দেবো যমুনায় জলে
প্রাণ ত্যাজিব বলে দূরবীন শাহ

Category: ফোক গানTag: দুর্বিন শাহ, দূরবীন শাহ
Previous Post:ভ্রমর কইয়ো গিয়া
Next Post:একটা চিঠি লিখি তোমার কাছে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑