• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভবনে আসিল অতিথি সুদূর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » ভবনে আসিল অতিথি সুদূর

৩
টোড়ির পর যে সব সারং গীত হয় তার মধ্যে শুদ্ধ সারং ও গৌড় সারং ছাড়া অন্য রাগে তীব্র মধ্যম নেই। গৌড় সারংকে দিনের বেহাগও বলা হয়। দুপুর বেলায় এই রাগ গাওয়া হয়। এরও দুই ‘মা’। এর দুই ‘মা’-র উপরে সমান টান। এর চলন অত্যন্ত বাঁকা। এর খেয়াল গান গাওয়া হচ্ছে, শুনলেই এর বাঁকা স্বভাবের পরিচয় পাবেন।

গৌড় সারং – তেতালা

ভবনে আসিল অতিথি সুদূর।
সহসা উঠিল বাজি রুমুরুমু ঝুমু
নীরব অঙ্গনে চঞ্চল নূপুর॥
     মুহু মুহু বন-কুহু বোলে
     দোয়েল শ্যামল ডালে দোলে,
     মেঘের ধ্যান ভুলি চমকি আঁখি খোলে
               ‘কে গো কে’ বলে বন-ময়ূর॥
‘দগ্ধ হিয়ার জ্বালা ভুলায়ে
সজল মেঘের শীতল চন্দন কে দিল কে দিল বুলায়ে ।
               বকুল-কেয়া-বীথি হতে
               ছুটে এল সমীরণ চঞ্চল স্রোতে,
               চাঁদিনি নিশীথের আবেশ আনে
               মিলন-তন্দ্রাতুর অলস দুপুর॥
Category: নজরুলগীতি
Previous Post:উদার প্রাতে কে উদাসী এলে
Next Post:মুকুর লয়ে কে গো বসি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑