• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

চোখ জলে ভেজা স্যাঁতস্যাঁতে (গীতিকবিতা ২)

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ব্যান্ড ও পপ » চোখ জলে ভেজা স্যাঁতস্যাঁতে (গীতিকবিতা ২)

[ইতিহাস তুমি কেঁদোনা, পরিবর্তন আসে
চির ক্লান্তির ভাবনা, তোমাকেই ভালবাসে
বন্ধু তুমি কেঁদোনা, আমারও কান্না আছে
কাঁদিনা তোমারি জন্য, তুমি ভেসে যাও পাছে…]

চোখ জলে ভেজা স্যাঁতস্যাঁতে,
বালিশের উপর শুয়ে কাটছে অনেক রাত,
ধন্যবাদ হে ভালোবাসা, ধন্যবাদ এই দুঃখ দেয়া।
সুখে থেকো তুমি বলেছিলে, সুখে আছি সবাই বলে,
ঠোঁট-মুখে হাসি লেগে আছে, অন্তর কাঁদে কেউ না জানে।

পুরোনো চিঠি পড়তে বসে, আজো মনে সন্দেহ জাগে,
আদৌ কি ভালোবেসে ছিলে,
নাকি ছিলো এ ছলনা অবলীলাক্রমে,
চলে গেলে অশান্ত সাগরে,
জীর্ন ভেলায় যাও তুমি অনিশ্চিতে,
ভেসে যাও নেই কোনো আশ্রয়,
ভেসে যাও নেই কোনো পিছুটানের সংশয়,
আমি স্বর্গহীন পৃথিবী আঁকড়ে রবো,
ভরাডুবির আশংকাতে।

নিথর রাতে মিটমিটে জোনাকির আলো দেখে,
জ্বলছে নিভছে মনের আশা,
ধন্যবাদ হে ভালোবাসা, ধন্যবাদ হে রসিকতা।
বিদায় বিহনে বলেছিলে,
কষ্ট পেলে তুমি দুঃখ পাবে,
পরাজয়ের এ জীবন আমার,
এতটুকুতো মেনেই নেবে।
প্রেমের প্রলাপে প্রলেপ মেখে,
বিলীন করলে মিথ্যাচারে,
ধন্যবাদ হে ভালোবাসা, ধন্যবাদ হে মনভাঙা।

ঘৃনার কথা বলেছিলে, ঘৃনায় আমার জীবন চলে,
ঘৃনাতে ভালোবাসা লাগে, এই সত্য কথা কেউ না মানে
ভেসে যাও নেই কোনো প্রাপ্তি,
ভেসে যাও নেই কোনো অকারণে শাস্তি,
আমি সত্যহীন পৃথিবী আঁকড়ে রবো,
চোরা বালির নিমজ্জনে।

যাওগো তুমি স্বপ্ন কূলে,
স্বপ্ন ভাঙার স্বপ্ন দেখে,
দুঃস্বপ্ন না হয় আমি ভেবে,
শান্তনা দেবো অবুঝ মনে,
চোখ জলে ভেজা স্যাঁতস্যাঁতে,
বালিশের উপর শুয়ে কাটছে অনেক রাত,
ধন্যবাদ হে ভালোবাসা, স্বাগতম হে নিঃসঙ্গতা।

============
কথা ও কণ্ঠ : মাকসুদুল হক
সংগীত : ফিডব্যাক
এ্যালবাম : বঙ্গাব্দ ১৪০০ (১৯৯৪)

Category: ব্যান্ড ও পপTag: ফিডব্যাক, মাকসুদুল হক
Previous Post:মনে পড়ে তোমায়, মনে পড়ে ভালোবাসায় (গীতিকবিতা ১)
Next Post:মৌসুমী কারে ভালোবাস তুমি (ফিরে এসো এই অন্তরে)

Reader Interactions

Comments

  1. Monirul Alam

    February 7, 2020 at 7:33 pm

    অসাধারণ একটি সাইট। কালজয়ী সব গানের সম্ভারে সমৃদ্ধ হোক এই প্রত্যাশা করি।

    Reply
  2. বাবুল আহমদ

    August 7, 2021 at 10:55 pm

    যৌবনের প্রিয় ব্যান্ড ফিডব্যাকের প্রিয় গান আজ আবার শুনে ফিরে গেছি যৌবনে।

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑