• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যুবতী রাধে (সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রাই)

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » যুবতী রাধে (সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রাই)

সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রাই
বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানাই
একলা রাধে জল ভরিতে যমুনাতে যায়
পিছন থেকে কৃষ্ণ তখন আড়ে আড়ে চায়

জল ভর জল ভর রাধে, ও গোয়ালের ঝি
কলস আমার পূর্ণ কর রাধে বিনোদিনী

কালো মানিক হাত পেতেছে, চাঁদ ধরিতে চায়
বামন কি আর হাত বাড়ালে চাঁদের দেখা পায়

কালো কালো করিস না লো, ও গোয়ালের ঝি
আমায় বিধাতা গড়েছে কালো আমি করব কী
এক কালো যমুনার জল, সর্ব প্রাণী খায়
আরেক কালো আমি কৃষ্ণ, সকল রাধে চায়

এই কথা শুনিয়া কানাই বাঁশি হাতে নিল
সর্প হয়ে কালো বাঁশি রাধেকে দংশিল
ডান পায়ে দংশিল রাধের বাম পায়ে ধরিল
মরলাম মরলা বলি রাধে জমিনে পড়িলো

মরবে না মরবে না রাধে, মন্ত্র ভালো জানি
দুই এক খানা ঝাড়া দিলেই বিষ করিবো পানি

এমনো অঙ্গের বিষ যে ঝাড়িতে পারে
সোনার এই যৌবনখানি দান করিব তারে

এই কথা শুনিয়া কানাই বিষ ঝারিয়া দিল
ঝেড়ে ঝুড়ে রাধে তখন গৃহবাসে গেল

গৃহবাসে যেয়ে রাধে আঁড়ে বিছায় চুল
কদমতলায় থাইকা কানাই ফিক্কা মারে ফুল

বিয়া নাকি করো কানাই, বিয়া নাকি করো
পরেরও রমণী দেখে জ্বালায় জ্বলে মরো

বিয়া তো করিব রাধে , বিয়া তো করিব
তোমার মত সুন্দর রাধে কোথায় গেলে পাব

আমার মত সুন্দর রাধে যদি পেতে চাও
গলায় কলসি বেঁধে যমুনাতে যাও

কোথায় পাব হার কলসি, কোথায় পাব দড়ি
তুমি হও যমুনা রাধে, আমি ডুইবা মরি

—————-
যুবতী রাধে
ব্যান্ডঃ সরলপুর

Category: ফোক গান, ব্যান্ড ও পপ
Previous Post:জেলীসহ খাবেন
Next Post:সব কথা বলা হলো বাকি রয়ে গেল শুধু বলিতে – লিরিক্স – মুকুল দত্ত

Reader Interactions

Comments

  1. Shefayet Ali

    April 30, 2022 at 4:39 pm

    খুব ভালো লাগে পেইজটি।

    Reply
    • Dinesh Kumar Sinha

      January 6, 2026 at 9:56 pm

      Ebengalilibtary is very popular to the readers and singers.

      Reply
  2. Bintu

    September 13, 2024 at 12:54 am

    এখানে কিছু ভুল আছে।

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑