• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দূরে থাকা মেঘ (দূরে থাকা মেঘ তুই দূরে দূরে থাক)

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ব্যান্ড ও পপ » দূরে থাকা মেঘ (দূরে থাকা মেঘ তুই দূরে দূরে থাক)

http://www.youtube.com/watch?v=LFlNeHjF4fQ

দূরে থাকা মেঘ তুই দূরে দূরে থাক
যতটুকু পারা যায় সামলিয়ে রাখ

মন মন সে তো পাল ছেড়া তরী
যতদূরই যাক সে সবটুকু তোরই।
সবটুকু কতটুকু একরত্তির
সবকথা শেষ হলে এক সত্যির।
মুখোমুখি হতে হয় নির্ঘুম রাতে,
তুমি আমি সব্বাই সকলের হাতে।
তারপরও ওরে মেঘ দূরে দূরে থাক
ফাগুনের হাওয়া এলে সামলিয়ে রাখ।

মন মন সে তো কত কথা বলে
তার কথা শুনে কেউ ঝাঁপ দেয় জলে।
উড়ে এসে জুড়ে বসে এক সুখ পাখি
সুখ পাখি গান গায় কেউ শোনো তা কি!
কার গান কোন গান তুমি কিছু জানো?
জানো যদি তবে কেন এত কাছে টানো।
তারপরও ওরে মেঘ দূরে দূরে থাক
ফাগুনের হাওয়া এলে সামলিয়ে রাখ।
শ্রাবনের হাওয়া এলে সামলিয়ে রাখ।
দূরে থাকা মেঘ তুই দূরে দূরে থাক
উড়ে উড়ে উড়ে উড়ে দূরে দূরে থাক
উড়ে উড়ে উড়ে উড়ে দূরে দূরে দূরে দূরে…..

—————————————
কথা: শাওন আকন্দ
সুর: রাহুল আনন্দ
ব্যাণ্ড: জলের গান
অ্যালবাম: অতল জলের গান

Category: ব্যান্ড ও পপTag: জলের গান
Previous Post:বৃষ্টির গান (বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান)
Next Post:পাতার গান (আমি একটা পাতার ছবি আঁকি)

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑