• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আশ্চর্য মেঘদল!

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ব্যান্ড ও পপ » আশ্চর্য মেঘদল!

বলো আমাকে রহস্যময় মানুষ, কাকে তুমি
সবচেয়ে ভালবাসো?

তোমার পিতা, মাতা, ভ্রাতা অথবা ভগ্নীকে?
পিতা, মাতা, ভ্রাতা অথবা ভগ্নী-কিছুই নেই আমার।

তোমার বন্ধুরা?
ঐ শব্দের অর্থ আমি কখনোই জানিনি।

তোমার দেশ?
জানি না কোন্ দ্রাঘিমায় তার অবস্থান।

সৌন্দর্য?
পারতাম বটে তাকে ভালবাসতে- দেবী তিনি অমরা।

কাঞ্চন?
ঘৃণা করি কাঞ্চন, যেমন তোমরা ঘৃণা করো ঈশ্বরকে।

বলো তবে, অদ্ভুত অচেনা মানুষ, কী ভালবাসো তুমি?

আমি ভালবাসি মেঘ, চলিষ্ণু মেঘ…উঁচুতে…ঐ উঁচুতে…
আমি ভালবাসি আশ্চর্য মেঘদল।

———–
মেঘদল

শার্ল বোদলেয়ার
অনুবাদ – বুদ্ধদেব­ বসু

Category: ব্যান্ড ও পপTag: মেঘদল
Previous Post:আবার শহর (ঘুরেফিরে গান তোমাকে নিয়ে যত শত অভিমান)
Next Post:এখান থেকে দূর হ হতভাগা

Reader Interactions

Comments

  1. shymal

    September 9, 2013 at 11:09 am

    very good.

    Reply
  2. Md Aktar Hossain

    July 2, 2023 at 11:17 am

    অসম্ভব সুন্দর একটি কবিতা!

    Reply
  3. ইরানী

    January 25, 2026 at 11:22 am

    আহ্ কি লেখনি!!!

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑