• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রোদের ফোঁটা (শূন্যতায় ভেসে গেছে)

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ব্যান্ড ও পপ » রোদের ফোঁটা (শূন্যতায় ভেসে গেছে)

শূন্যতায় ভেসে গেছে
শহরের সব পথঘাট
ফিরবে না গতকাল জানি
ফিরবে না আগামীকাল।

তবু চাইছি তোমাকেই
তুলে নিতে অঞ্জলিতে
রোদের ফোঁটা।

শোন কবি, শোন কবিতা
ভাঙো দীর্ঘ মূর্ছনা।
রাখো এইখানে হাতটুকু
তবু চলে যেতে বোলো না।

শূন্যতায় ঢেকে গেছে
শহরের বাকী ইতিহাস
ফিরবো না তুমি আর আমি
ফিরবো না হয়তো আবার।

শূন্যতার শোকসভা
শূন্যতার যত গান
দিলাম তোমার মুকুটে
আমার যত অভিমান।

শূন্যতায় ডুবে গেছে
শহরের সব পথঘাট
ফিরবে না গতকাল জানি
ফিরবে না আগামীকাল।

————-
মেঘদল
অ্যালবামঃ শহরবন্দী
কথা/সুর – শিবু কুমার শীল

Category: ব্যান্ড ও পপTag: মেঘদল, শিবু কুমার শীল
Previous Post:ঠিক ঠাক (সব ঠিক ঠাক যখন বলো)
Next Post:কুমারী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑