• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মন, হাওয়ায় পেয়েছি তোর নাম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ব্যান্ড ও পপ » মন, হাওয়ায় পেয়েছি তোর নাম

মন, হাওয়ায় পেয়েছি তোর নাম
মন, হাওয়ায় হারিয়ে ফেললাম (২)
হাওয়া দিলো শিশিরানিটা
হাওয়া দিলো ডানা
হাওয়া দিলো ছেঁড়া স্যান্ডল
ভুল ঠিকানা (২)
মন রে…
হলুদ আলোয় হাওয়ার আবীর মাখলাম
হে হে হে…

মন, আলেয়া পরালো খালি হাত
মন, জাগেনা জাগেনা সারা রাত (২)
জেগে থাকে ঘুম পাহাড়ের মন
কেমন আলো
দূরদেশে ফিকে হওয়া রাত
ডাক পাঠালো (২)
মন রে…
ঘুমের গোপনে তোমাকে আবার ডাকলাম
হে হে হে…

আদরের ডাক যদি মুছে
এই নাও কিছু ঘুম পাড়ানি গান আলগোছে (২)
বোঝনা এটুকু শিলালিপি
মন রে..
ব্যাথার আদরে অবুঝ আঙ্গুল রাখলাম
হে হে হে…

মন, বুকের ভিতরে যে নরম
মন, ছুঁয়ো না ছুঁয়ো না এরকম (২)
ছুঁয়ে দিলে বুক কুরে কুরে খায়
সোনা পোকা
বেপাড়ায় কাঁদবেনা এমা ছি: ছি: বোকা (২)
মন রে…
নাহয় পকেটে খুচরো পাথর রাখলাম
হে হে হে…

—————
চন্দ্রবিন্দু

http://www.youtube.com/watch?v=nVlxHvlOsBY

Category: ব্যান্ড ও পপTag: চন্দ্রবিন্দু
Previous Post:তোমাকে দেখাবো নায়াগ্রা (গীতগোভিন্দম)
Next Post:বটগাছে ভুত নাচে

Reader Interactions

Comments

  1. Milon Sarker

    March 8, 2012 at 8:53 am

    অনেক ধন্যবাদ……..এটা আমার অনেক প্রিয় গান…..লিরিকটা আমার খুব দরকার ছিল…ভীষণ…।.

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑