চাঁদ তারা সূর্য নও তুমি
নও পাহাড়ী ঝরনা
যদি বলি ফুল তবুও হবে ভুল
তোমার তুলনা হয় না
তুমি না এলে এই পৃথিবী আমার
হারাবে আপন ঠিকানা
যদি দূরে যাও স্বপ্নগুলো আমার
ভেঙ্গে যাবে জানো না
তোমার কথা ভেবে ভেবে
আমি গল্প কবিতা আর কাব্য লিখি
তোমার চোখে চেয়ে থেকে
সুন্দর আমার পৃথিবী দেখি
জীবন চলার পথে জানি
তুমি প্রথম দিয়েছ দেখা
ভুল বুঝে কোনোদিন
আমায় তুমি করোনা একা
***
গান: চাঁদ তারা সূর্য নও তুমি
অ্যালবাম: প্রতিশ্রুতি
গীতিকার: কাজী ফারুক বাবুল
ব্যান্ড: মাইলস
কণ্ঠ: শাফিন আহমেদ
যদি বলি ফুল তবুও হবে ভুল
তোমার তুলনা হয়না
নীলার পরে পছন্দের গান ️