• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পৃথিবীটা নাকি ছোটো হতে হতে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ব্যান্ড ও পপ » পৃথিবীটা নাকি ছোটো হতে হতে

পৃথিবীটা নাকি ছোটো হতে হতে
স্যাটালাইট আর কেবলের হাতে
ড্রইংরুমে রাখা বোকা-বাক্সতে বন্দি
আহা-হা-হা আহা আহা-হা-হা
আহা আহা-হা-হা………..

ঘরে বসে সারা দুনিয়ার সাথে
যোগাযোগ আজ হাতের মুঠোতে
ঘুঁচে গেছে দেশ-কাল-সীমানার গন্ডি
আহা-হা-হা আহা আহা-হা-হা
আহা আহা-হা-হা………..

ভেবে দেখেছো কি
তারা রাও যতো আলোকবর্ষ দূরে
তারো দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে ।।

সারি সারি মুখ আসে আর যায়
নেশাতুর চোখ টিভি পর্দায়
পোকা-মাকড়ের আগুনের সাথে সন্ধি
আহা-হা-হা আহা আহা-হা-হা
আহা আহা-হা-হা………..

পাশাপাশি বসে একসাথে দেখা
একসাথে নয় আসলে যে একা
তোমার আমার ফারাকের নয়া ফন্দি
আহা-হা-হা আহা আহা-হা-হা
আহা আহা-হা-হা………..

ভেবে দেখেছো কি
তারা রাও যতো আলোকবর্ষ দূরে
তারো দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে ।।

স্বপ্ন বেচার চোরাকারবার
জায়গাতো নেই তোমার আমার
চোখ ধাঁধানোর এই খেলা শুধু ভঙ্গি
আহা-হা-হা আহা আহা-হা-হা
আহা আহা-হা-হা………..

তার চেয়ে এসো খোলা জানালায়
পথ ভুল করে কোন রাস্তায়
হয়তো পেলেও পেতে পারি আরও সঙ্গি
আহা-হা-হা আহা আহা-হা-হা
আহা আহা-হা-হা…

ভেবে দেখেছো কি
তারা রাও যতো আলোকবর্ষ দূরে
তারো দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে ।।

Category: ব্যান্ড ও পপTag: মহীনের ঘোড়াগুলি
Previous Post:নীল রং
Next Post:তোমার চোখের কালো চাই

Reader Interactions

Comments

  1. আব্দুর রহমান

    May 5, 2026 at 1:06 pm

    ভালো

    Reply
  2. Niloy Mallki

    May 6, 2026 at 8:28 pm

    My name is niloy mallik, zilla cumilla,upazila daudkandi,maligaon union

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑