• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কষ্ট করে দিনে-রাইতে কতো টাকা করছো কামাই

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বিবিধ বাংলা গান » কষ্ট করে দিনে-রাইতে কতো টাকা করছো কামাই

কষ্ট করে দিনে-রাইতে কতো টাকা করছো কামাই
এতো টাকা ক্যামনে নিবা কাফনের তো পকেট নাই।
হায় বাড়ি-গাড়ি আহামরি
সোনাদানা ভরি-ভরি
টিভি-ফ্রিজ-চেইন-ঘড়ি
নেতাগিরি-বাহাদুরী
উমেদারী-জমিদারী
পড়ে রইবো
কিচ্ছা খতম হইবো।

নরম বিছানাতে শুয়ে আরাম করছো ভাই
খাটে আছে তোষক-গদি খাটিয়াতে নাই
সেই মাটির ঘরেতে ভাই
জানালা-দরজা নাই
নাই কোন ঝাড়বাতি
আঁধার যে হবে সাথী
তোমার খবর বলো তখন কেডা লইবো?
কিচ্ছা খতম হইবো।।

পুলিশে ধরলে ঘুষ দিয়া ছুইটা আসো ভাই
আজরাইলে তো ঘুষ খাবে না ধরলে জামিন নাই
কেরানি বা অফিসার সবারই হবে বিচার
আসামী-বিচারপতি
সকলেরই একই গতি
কোন উকিলে তোমার পক্ষে কথা কইবো?
কিচ্ছা খতম হইবো।।

দুনিয়ায় দু\’নম্বরী করো যাদের লাগি
তারা তো কেউ হবে না তোমার পাপের ভাগী
ছেলে বা মেয়ে বলো
স্ত্রীর মন মতো চলো
টাকা-কড়ি যতোই ঢালো
বাসোনা যতই ভালো
তোমার অপরাধের বোঝা কেডা বইবো?

—————–
নকুল কুমার বিশ্বাস
অ্যালবাম: কিচ্ছা খতম
রচনা- ১৯.০৭.২০০০

Category: বিবিধ বাংলা গানTag: নকুল কুমার বিশ্বাস
Previous Post:এই যে এত কষ্ট সাধের যৌবন নষ্ট
Next Post:বাইরে কোঁচার পত্তন ভিতরে ছুঁচোর কেত্তন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑