• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সখী তারে নিষেধ করে দে বারণ করে দে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বিবিধ বাংলা গান » সখী তারে নিষেধ করে দে বারণ করে দে

সখী তারে নিষেধ করে দে বারণ করে দে
ও সে আর যেন না বাজায় বাঁশরি রাধা নাম ধরে
তার বিষম বাঁশির সুরে
মরি শুধু জ্বলে-পুড়ে
আগুন লেগেছে অন্তরে।

আমি যখন যমুনাতে জল ভরিতে যাই
বাঁশি বলে কদম তলে প্রাণ রাই
আসিতে ঘরের পানে
বাঁশিতে পিছনে টানে
এ জ্বালা সহিবো কী করে।।

গহন রাতে বিজন বনে বসে বিরলে
শ্যাম কালিয়া বাজায় বাঁশি রাধা রাধা বলে
ও সে বোঝে না চপলমতি
শ্রীমতি যে কুলবতী
শাশুড়ি-ননদী আছে ঘরে।।

ঘরে জ্বালায় শাশুড়ি আর বাহিরে বাঁশরি
হয়ে কুলবালা এতো জ্বালা কেমনে পাশরি
ভাবে নকুল যে দিবা-রাত
কেন সে গোকুল নাথ
জাত-কুল নিলো যে হরে।।

—————
নকুল কুমার বিশ্বাস
অ্যালবাম: ওকে ধর্‌
রচনা- ১২.০৪.৮৭

Category: বিবিধ বাংলা গানTag: নকুল কুমার বিশ্বাস
Previous Post:কাকতালীয়র উদাহরণ
Next Post:মাথায় টিকলি গলায় মালা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑