• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমি ধর্মের মর্ম বুঝিনি তাই সেজেছি নাস্তিক

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বিবিধ বাংলা গান » আমি ধর্মের মর্ম বুঝিনি তাই সেজেছি নাস্তিক
আমি      ধর্মের মর্ম বুঝিনি তাই সেজেছি নাস্তিক
আমি      দুনিয়া ঘুরিয়া আজও ধর্মের সংজ্ঞা পাইনি সঠিক
           তাই তো আমি সেজেছি নাস্তিক।

           হিন্দু হয়ে মসজিদ ভাঙা এই কি ধর্মের মূল কর্ম
           মুসলমানে মন্দির ভাঙবে এই কি ধর্মের সারমর্ম
দেখি      মঠের জন্য মারামারি
           গীর্জা নিয়ে কাড়াকাড়ি
           ধর্ম নিয়ে বাড়াবাড়ি
           দেখে হইছি দিগ্‌বিদিক।
           তাই তো ভাবি হয়ে যাই নাস্তিক।।

দেখি      জাতির নামে বজ্জাতি আর জাঁতাজাঁতি সর্বক্ষণ
           হাতাহাতি-মাতামাতি ধর্মের নামে প্রহসন
           ধর্মাধর্মে বেঁধে দাঁঙ্গা
           অনাচার হয়েছে চাঙ্গা
           আচারের আছোড়ি ভাঙ্গা
এমন      ধর্ম-কর্ম অযৌক্তিক।
           তাই তো আমি সেজেছি নাস্তিক।।

দেখি      নামের আগে মোহাম্মদের নাম বসাইছে মিয়া ভাই
তাঁর      উপদেশের এক বিন্দুও হৃদয়ে দেয়নি কো ঠাঁই
দেখি      বৌদ্ধ-হিন্দুর নামের ছন্দ
           শুদ্ধানন্দ-নিত্যানন্দ
           যায়নি তাঁদের কামের গন্ধ
           তাঁরাই ধর্মের মুখ্য পথিক।
           তাই তো ভাবি হয়ে যাই নাস্তিক।।

তাই      নকুল কয় মোর সকল গেছে নকলের পাল্লায় পড়ে
           গর্ব আজি খর্ব আমার সর্বহারা চরাচরে
আমি      পাইনি ধর্মের আদ্যোপান্ত
           বিশ্বকান্তের মূল সিদ্ধান্ত
           ক্লান্ত হয়ে হলাম ক্ষান্ত
           ঠিক না পেয়ে ঠিক-বেঠিক।
           তাই তো আমি সেজেছি নাস্তিক।।

—————————-
নকুল কুমার বিশ্বাস
অ্যালবাম: নকুল কুমার বিশ্বাস V-1
রচনা- ২২.০৩.৮৭

Category: বিবিধ বাংলা গানTag: নকুল কুমার বিশ্বাস
Previous Post:মুরশিদ জানায় যারে মর্ম সেই জানতে পায়
Next Post:তুমি আল্লা নাকি গড-ভগবান

Reader Interactions

Comments

  1. বিপুল

    October 30, 2013 at 8:20 pm

    আমি অডিও সিডি পেতে চাই

    Reply
  2. Hamonta Tripura

    November 18, 2021 at 8:42 am

    এই গানটি নুকুল কুমার বিশ্বাস এর আগে আরো একজন গেয়েছেন।

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑