• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তুমি হীনা দুপুরে নগরীর গতিময়তা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বিবিধ বাংলা গান » তুমি হীনা দুপুরে নগরীর গতিময়তা

তুমি হীনা দুপুরে নগরীর গতিময়তা
অশান্ত এ দুচোখে যা দেখি অচেনা..
সময় এসে চলে যায় ঘড়ির কাটাঁয় ব্যস্ততায়
তুমি আসবে বলে তাই পথ চেয়ে থাকি অস্থিরতায়।
বলো তুমি এমন কেন একবার বলে যাও
যদি এসে চলে যাও আমি আছি যাবো না কোথাও।

অলস দুপুরে অস্থির লাগে আমার এ মন
আবেগী এই মনে আজ মৌনতার আয়োজন..
আলো ছায়ার মায়াতে মোহনীয় এই শূণ্যতা
তুমি আসবে বলে তাই হবে স্বপ্নীল সব পূর্ণতা।
বলো তুমি এমন কেন একবার বলে যাও
যদি এসে চলে যাও আমি আছি যাবো না কোথাও।

বিকেলের এ প্রহর কাটে না অপেক্ষায়
এ সময় থেমে থেমে তোমারই নিঃসঙ্গতা..
তারাগুলো রাত ছেড়ে তোমাকেই পথ দেখাবে
আমার এই প্রার্থনা কিভাবে তুমি ফেরাবে।
তুমি যদি নাই আসো অপেক্ষা শেষ হবে না..
তুমি যদি নাই আসো কখনো ভোর হবে না।
বলো তুমি এমন কেন একবার বলে যাও
যদি এসে চলে যাও আমি আছি যাবো না কোথাও।

————–
সিমিন

Category: বিবিধ বাংলা গান
Previous Post:যদি কখনো রোদ হাসে তোমার আকাশে (স্বপ্নকথা)
Next Post:তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑