• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যদি প্রলোভন মাঝে ফেলে রাখ

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বিবিধ বাংলা গান » যদি প্রলোভন মাঝে ফেলে রাখ

যদি প্রলোভন মাঝে ফেলে রাখ,
তবে বিশ্ব বিজয়ী রিপুহারী রূপে, হরি,
দুর্বল এ হৃদয়ে জাগ।।
যদি অবিরাম গরজিবে স্বার্থ সিন্ধু ভব,
নিষ্ফল কলরব মাঝে ডুবিয়া রব,
তবে শান্তি নিলয়, চির শান্ত মূরতি ধরি,
ব্যাকুল এ হৃদয়ে থাক।।
যদি লুকায়ে রাখিবে তোমা অলীকতাময় ধরা,
ঢাকিবে মোহ-মেঘে; কান্তি তিমির হরা
যদি আঁধারে না পাই পথ, সত্য সূর্য রূপে
পথহারা হতে দিয়ো নাকো।।
আশার ছলনে যদি হেরি মায়া-বিভীষিকা,
তবে ভীতি হরণ, যেন অভয় বচন সুধা
বিতরি এ বিপন্নে ডাক।।

Category: বিবিধ বাংলা গানTag: রজনীকান্ত সেন
Previous Post:সম্পদের কোলে বসাইয়ে হরি
Next Post:নয়ন-মনোহারি কে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑