• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বিশ্ব বিপদ ভঞ্জন, মনোরঞ্জন, দুখহারী

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বিবিধ বাংলা গান » বিশ্ব বিপদ ভঞ্জন, মনোরঞ্জন, দুখহারী

বিশ্ব বিপদ ভঞ্জন, মনোরঞ্জন, দুখহারী
চিত-নন্দন, জগ-বন্ধন, ভব-বন্ধন বারি।।
সর্ব মূরতি আকৃতি হীন,
পঞ্জভূত প্রকৃতি লীন,
দীন হীন বন্ধু, করুণা সিন্ধু, চিত-বিহারী।।
নির্বিকার বাসনা শূণ্য
সর্বাধার পরম-পূণ্য
অজনক বিভু, জগত জনক; বহিরন্তর চারী।।
পাপ-তিমির চন্দ্র-তপন
নাশ তাপ, মোহ-স্বপন,
করহ প্রেম বীজবপন, সিঞ্জি, ভকতি-বারি।।

Category: বিবিধ বাংলা গানTag: রজনীকান্ত সেন
Previous Post:মাগো এ পাতকী ডুবে যদি যায়
Next Post:ঐ ভৈরবে বাজিছে বিকট ভয়াবহ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑