• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তোমারি চরণে করি দুঃখ নিবেদন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বিবিধ বাংলা গান » তোমারি চরণে করি দুঃখ নিবেদন

তোমারি চরণে করি দুঃখ নিবেদন;
শান্তি সুখামৃত-অচল-নিকেতন।।
প্রভু, হৃদয়হীন তব বধির ভবে,
আপনারে লয়ে মহাব্যস্ত সবে,
আর্তে না চাহে, যত স্বার্থ পরম ব্রত;
বল কে শুধাবে প্রভু, পর-পরিবেদন?
প্রভু, অনাদর অবহেলে অবশ পরাণ,
চরণে শরণাগত, রাখ ভগবান;
শ্রান্ত পথের পাশে, নয়ন মুদিয়া আসে,
স্নেহ-পরশ দিয়ে কর হে সচেতন।।

Category: বিবিধ বাংলা গানTag: রজনীকান্ত সেন
Previous Post:আমি চাহিনা ও রূপ মৃত্তিকার স্তুপ
Next Post:তব করুণা অমিয় করি পান

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑