• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মধুর সে মুখখানি কখনও কি ভোলা যায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বিবিধ বাংলা গান » মধুর সে মুখখানি কখনও কি ভোলা যায়

মধুর সে মুখখানি কখনও কি ভোলা যায়!
জমায়ে চঁদের সুধা, বিধি গড়েছিল তায়!
মৃদু সরলতা মাখা
তুলিতে নয়ন আঁকা;
চাহিলে করুণে, ধরা চরণে বিকোতে চায়।
অধরে সারাটি বেলা
হাসি করে চেলে খেলা;
নীরবে নিশীথে ধীরে, অঘোরে পড়ি ঘুমায়।।
যদি দুটি কথা কহে;
প্রাণে সুধানদী বহে;
নিমেষে নিখিল ধরা, মোহন সঙ্গীতময়।

Category: বিবিধ বাংলা গানTag: রজনীকান্ত সেন
Previous Post:সখা, তোমারে পাইলে
Next Post:এত আলো বিশ্ব মাঝে মুক্ত করে দিলে ঢালি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑