• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বেলা যে ফুরায়ে যায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বিবিধ বাংলা গান » বেলা যে ফুরায়ে যায়
বেলা যে ফুরায়ে যায় 		খেলা কি ভাঙে না হায়,
অবোধ জীবন-পথ-যাত্রী।
কে ভুলায়ে বসাইল কপট পাশায় ?
সকলি হারিলি তায় তবু খেলা না ফুরায়,
অবোধ জীবন-পথ-যাত্রী।
পথের সম্বল, গৃহের দান,
বিবেক উজ্জ্বল, সুন্দর প্রাণ-
তা কি পণে রাখা যায় খেলায় তা কে হারায়।।
অবোধ জীবন পথ-যাত্রী।
আসিছে রাতি, কত রবি মাতি?
সখীরা যে চলে যায় খেলা ফেলে চলে আয়,
অবোধ জীবন পথ যাত্রী।।
Category: বিবিধ বাংলা গানTag: রজনীকান্ত সেন
Previous Post:পাতকী বলিয়ে কি গো পায়ে ঠেলা ভাল হয়
Next Post:মুক্ত প্রাণের দীপ্ত-বাসনা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑