• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ধীরে সমীরে চঞ্চল নীরে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বিবিধ বাংলা গান » ধীরে সমীরে চঞ্চল নীরে
ধীরে সমীরে		চঞ্চল নীরে
খেলে যবে মন্দ হিলোল
বিগলিত-কাঞ্চন 	সন্নিভ-শশধর
জল মাঝে খেলে মৃদু দোল।
যবে, কনক প্রভাতে 	নব রবি সাথে
জাগে সুষুপ্ত ধরা-
পরিমল-পুরিত 		কুসুমিত কাননে
পাখি গাহে সুমধুর বোল।
যবে, শ্যামল-শস্যে 		বিসতৃত প্রান্তর
রাজে, মোহিয়া মন প্রাণ;
সান্ধ্য-সমীরণ 		চুম্বিত অঞ্চল ;
শীত-শিশির করে পান।
কোটি নয়ন দেহ 	কোটি শ্রবণ প্রভু
দেহ মোরে কোটি সুকন্ঠ ;
হেরিতে, মোহন ছবি শুনিতে সে-সঙ্গীত ;
তুমিতে তোমারি যশরোল।
Category: বিবিধ বাংলা গানTag: রজনীকান্ত সেন
Previous Post:তোমারি দেওয়া প্রাণে তোমারি দেওয়া দুখ
Next Post:পাতকী বলিয়ে কি গো পায়ে ঠেলা ভাল হয়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑