• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তুমি সুন্দর, তাই তোমারি বিশ্ব সুন্দর শোভাময়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বিবিধ বাংলা গান » তুমি সুন্দর, তাই তোমারি বিশ্ব সুন্দর শোভাময়
তুমি সুন্দর, তাই তোমারি বিশ্ব সুন্দর শোভাময়,
তুমি উজ্জ্বল তাই নিখিল-দৃশ্য নন্দন প্রভাময়।।
তুমি 	অমৃত-বারিধি, হরি হে,
তাই	তোমারি ভুবন ভরি-হে-
পূর্ণচন্দ্রে, পুষ্পগন্ধে, সুধার লহরী বয়;
ঝরে সুধা, ধরে সুধাজল ফল, পিয়াসা ক্ষুধা না রয়।।
তুমি	সর্ব্ব শকতি মূল হে,
তাহে শৃঙ্খলা কি বিপুল হে!
যে যাহার কাজ নীরবে সাধিছে, উপদেশ নাহি লয়,
নাহি ক্রম-ভঙ্গ পূর্ণ প্রতি অঙ্গ, নাহিবৃদ্ধিঅপচয়।
তুমি প্রেমের চির-নিবাস হে,
তাই প্রাণে প্রাণে প্রেম-পাশ হে,
তাই মধু মমতা, বিটপি লতায় মিলি, প্রেম কথা কয়
জননীর স্নেহ সতীর প্রণয়, গাহেতব প্রেম জয়।।
Category: বিবিধ বাংলা গানTag: রজনীকান্ত সেন
Previous Post:তারে যে প্রভু বলিস, দাস হ’লি তুই কবে
Next Post:তোমারি দেওয়া প্রাণে তোমারি দেওয়া দুখ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑