• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তারে ধ’রবি কেমন ক’রে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বিবিধ বাংলা গান » তারে ধ’রবি কেমন ক’রে

তারে ধ’রবি কেমন ক’রে?
সে কোথা রইল, ও তুই রইলি কোথায় প’ড়ে ;
মরিস তুই বিশ্ব খুঁজে, দেখিস নে নয়ন বুজে;
ব’সে তোর প্রাণের কোণে, বিবেক-মুর্তি ধরে।
তুই ঘুরে বেড়াস পরিধিতে;
সে যে ব’সে আছে কেন্দ্রটিতে।
সাধনা-ব্যাসের রেখায় পা দিলিনে,
মোহের ঘোরে!
তুফান দেখে ডরালি,
তীরে পাথর কুড়ালি।
প্রাণের থলে পুরালি,
পাথর-কুচি দিয়ে।
তুই ডুবলি না রে সাগর জলে।
যার তলায় পরশ-মাণিক জ্বলে;
নিলি, মণির বদলে উপলখন্ড,
আঁধার ঘরে।

Category: বিবিধ বাংলা গানTag: রজনীকান্ত সেন
Previous Post:আর, কতদুরে আছ, প্রভু
Next Post:তারে যে প্রভু বলিস, দাস হ’লি তুই কবে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑