• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তুমি আমার অন্তঃস্থলের খবর জান

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বিবিধ বাংলা গান » তুমি আমার অন্তঃস্থলের খবর জান

তুমি আমার অন্তঃস্থলের খবর জান,
ভাবতে প্রভু আমি লাজে মরি!
আমি দশের চোখে ধুলো দিয়ে
কী না ভাবি আর কি না করি!
সে সব কথা বলি যদি
আমায় ঘৃণা করে লোকে
বসতে দেয় না এক বিছানায়
ব’লে ত্যাগ করিলাম তোকে।
তাই পাপ করে হাত ধুয়ে ফেলে
আমি সাধুর পোষাক পরি ;
আর সবাই বলে লোকটা ভালো
ওর মুখে সদাই হরি’
যেমন পাপের বোঝা এনে প্রাণের আঁধার কোণে রাখি
অমনি চমকে উঠে দেখি, পাশে জ্বলছে তোমার আঁখি
তখন লাজে ভয়ে কাঁপতে কাঁপতে চরনণতলে পড়ি
বলি‘বমাল ধরা পড়ে গেছি ; এখন যা কর হে হরি ।

Category: বিবিধ বাংলা গানTag: রজনীকান্ত সেন
Previous Post:আজকে তোদের আশার গাছে
Next Post:প্রাণের পথ বেয়ে গিয়েছে সে গো

Reader Interactions

Comments

  1. Nitai Sardar

    August 21, 2023 at 9:26 am

    swaralipi riquired

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑