• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমি দেখেছি জীবন ভ’রে চাহিয়া কত

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বিবিধ বাংলা গান » আমি দেখেছি জীবন ভ’রে চাহিয়া কত

আমি দেখেছি জীবন ভ’রে চাহিয়া কত ;
তুমি আমারে যা দাও, সবই তোমারি মত।
আকুল হইয়ে মিছে,
চেয়ে মরি কত কিযে,
কাঁদে পদতলে নিষ্ফল বাসনা শত।
কিসে মোর ভাল হয়
তুমি জান, দয়াময়,
তবু নির্ভর জানে না এ অবিনত।
আমি কেন চেয়ে মরি ;
তুমি জান কি সে, হরি
সফল হইবে মম জীবন ব্রত।
চাহিব না কিছু আর ;
দিব শ্রীচরণে ভার,
হে দয়াল, সদা মম কুশল-রত।

Category: বিবিধ বাংলা গানTag: রজনীকান্ত সেন
Previous Post:কতভাবে বিরাজিছ বিশ্ব-মাঝারে
Next Post:আজকে তোদের আশার গাছে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑