• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তারে দেখবি যদি নয়ন ভ’রে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বিবিধ বাংলা গান » তারে দেখবি যদি নয়ন ভ’রে

তারে দেখবি যদি নয়ন ভ’রে এ দুটো চোখ কররে কানা ;
শুনবি রে (যদি) তার মধুর বুলি, বাইরের কানে আঙুল দে না।
কিসের মধু চিনি? সে যে গাঢ় প্রেমের মিশ্রি-পানা ;
তুই খাবি যদি, ক’সে এঁটে.বেঁধে রাখ তোর কু-রসনা।
পরশমণি পরশ ক’রে হতে যদি চাসরে সোনা ;
তবে বিরাগ পক্ষাঘাতে অসাড় ক’রে নে তোর চামড়াখানা।
সে যে রাজার রাজা, তার হুজুরে যাবি যদি নাইরে মানা,
তবে অচল হয়ে শান- মনে, সার কর আঁধার ঘরের কোণা।
কান- বলে সকল কথাই আছে আমার প্রাণে জানা ;
আমি জেনে শুনে, ভেবে শুণে ভুলে আছি কি কারখানা।

Category: বিবিধ বাংলা গানTag: রজনীকান্ত সেন
Previous Post:জাগাও পথিকে, ও যে ঘুমে অচেতন
Next Post:চল ফিরে চল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑