• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আজি এ শারদ সাঁঝে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বিবিধ বাংলা গান » আজি এ শারদ সাঁঝে

আজি এ শারদ সাঁঝে-
ঐ শোনো দুরে পল্লী-মুখর কাঁসর, ঘন্টা বাজে।
দিনমণি যায়-‘বিদায় বিদায়’
বিহগ-কন্ঠে দিশি দিশি ধায়
উদ্দাম বেগে, মরম আবেগে, মত্ত তটিনী চলিছে ;
ধীরে ধীরে তীরে তীরে, শ্লথ মন্থর বীচিমালা ফিরে
গাহিয়া সবারি কাছে।
পবনে গগণে জনে জনে বনে ঐ, কল্লোলময়ী গীতি-
নিখিল বিশ্বে একই রাগিনী ধ্বনিতেছে নিতি নিতি ;
একই মন্ত্রে একই সাধনা একই আরতি বাজে
মনোমন্দির মাঝে।

Category: বিবিধ বাংলা গানTag: রজনীকান্ত সেন
Previous Post:ভলিবল
Next Post:আমি অকৃতি অধম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑