• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমি পথ-মঞ্জুরী ফুটেছি আঁধার রাতে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বিবিধ বাংলা গান » আমি পথ-মঞ্জুরী ফুটেছি আঁধার রাতে

আমি পথ-মঞ্জুরী ফুটেছি আঁধার রাতে,
গোপন অশ্রু-সম রাতের নয়ন-পাতে।
দেবতা চাহেনা মোরে,
গাঁথে না মালার ডোরে,
অভিমানে তাই ভোরে শুকাই শিশির-সাথে।।
মধুর সুরভি ছিল আমার পরাণ ভরা,
আমার কামনা ছিল মালা হ’য়ে ঝ’রে পড়া।
ভালবাসা পেয়ে যদি
কাঁদিতাম নিরবধি,
সে বেদনা ছিল ভাল সুখ ছিল সে কাঁদাতে।

——————–
পঠমঞ্জরী-ঢিমা ত্রিতাল

Category: বিবিধ বাংলা গান
Previous Post:অরুণকান্তি কেগো যোগী ভিখারী
Next Post:ন্যুব্জ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑