• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শূণ্য এ বুকে পাখি মোর আয়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বিবিধ বাংলা গান » শূণ্য এ বুকে পাখি মোর আয়

শূণ্য এ বুকে পাখি মোর আয়
ফিরে আয় ফিরে আয়।
তোরে না হেরিয়া সকালের ফুল
অকালে ঝরিয়া যায়।।
তুই নাই বলে ওরে উন্মাদ
পান্ডুর হলো আকাশের চাঁদ
কেঁদে নদী হলো করুণ বিষাদ
ডাকে আয় তীরে আয়।।
আকাশে মেলিয়া শত শতকর
খোঁজে তোরে তবু ওরে সুন্দর
তোর তরে বনে উঠিয়াছে ঝড়
লুটায় লতা ধূলায়।।
তুই ফিরে এলে ওরে চঞ্চল
আবার ফুটিবে বন ফুল দল
ধূসর আকাশ হইবে সুনীল
তোর চোখের চাওয়ায়।।

Category: বিবিধ বাংলা গান
Previous Post:খেলিছ এ বিশ্বলয়ে
Next Post:এই রাঙামাটির পথে লো

Reader Interactions

Comments

  1. Chakroborty Sanjib

    March 6, 2012 at 2:18 pm

    অসাধারন, প্লিস “যেদিন লবো বিদায়, ধরা ছাড়ি প্রিয়ে“ lyrics পেলে ভালো হতো।.

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑