• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এই পৃথিবীতে তবে কি আমার নাই ওগো কোনো ঠাঁই

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » এই পৃথিবীতে তবে কি আমার নাই ওগো কোনো ঠাঁই

এই পৃথিবীতে তবে কি আমার নাই ওগো কোনো ঠাঁই
আলেয়ার কাছে আমি আলো ভেবে ছুটে যাই ॥

ঝড়েরই হাওয়ায় হায়
দীপ মোর নিভে যায়
সমুখের পথে চলিতে এ পায়ে
শুধু যে রক্ত ঝরে–কাঁটারই আঘাত পাই ৷৷

এ কী খেলা তবে খেলিছে নিয়তি
আমারই ভাগ্য লয়ে
মেঘে ভরা মোর আকাশ কভু তো
হাসে না সুনীল হয়ে।

বাঁধি আমি যেথা ঘর
দেখি সে তো বালুচর
এ জীবনে শুধু ক্ষতি আছে জমা
তবে কেন আর মিছে হিসাব মিলাতে চাই ॥

কথা : গৌরী প্রসন্ন মজুমদার, সুর : সুবল দাস, কণ্ঠ : মানবেন্দ্র মুখোপাধ্যায়,
অভিনয় : প্রবীর কুমার, চিত্রপরিচালক : ফতেহ লোহানী
মুভি : আকাশ আর মাটি (২৪ জুলাই ১৯৫৯)

Category: সিনেমার গানTag: গৌরীপ্রসন্ন মজুমদার
Previous Post:ইবা
Next Post:ওগো মায়াবী রাতের একা চাঁদ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑