• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কে কাঁদিস এই দুদিনের খেলাঘরে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » কে কাঁদিস এই দুদিনের খেলাঘরে
কে কাঁদিস এই দুদিনের খেলাঘরে
অবুঝের মতো রে
কেন এত প্রেম এত ভালোবাসা
হারানো দিনের তরে ৷

কত যে আশায় বাঁধে ওরা ঘর তবু তো সে ঘর ভাসে
কত যে আঘাত ধরণিরে দিয়া একেলা নিয়তি হাসে
কত যে প্রাণের আধো ফোঁটা ফুল
বাতাসে ঝরিয়া পড়ে ৷৷

হয়তো কোথায় নিভেছে বাতি জেগে থাকা কার ঘরে
হয়তো কোথায় জেগেছে কাঁদন বিদায় দেবার পরে।

হৃদয় ভরিয়া রেখেছিস তুই চলে যাওয়া কার স্মৃতি
এ মাটির দেহ স্মৃতিটুকু নিয়া একদিন হবে মাটি
মহাকাল বুঝি উদাসীন মনে
হিসাব-নিকাশ করে ॥

কথা-সুর : খান আতাউর রহমান, কণ্ঠ : সোহরাব হোসেন,
অভিনয় : নেপথ্য, চিত্রপরিচালক : এহতেশাম
মুভি : এ দেশ তোমার আমার (২৫ ডিসেম্বর ১৯৫৯)
Category: সিনেমার গানTag: খান আতাউর রহমান
Previous Post:নয়নে লাগল যে রং
Next Post:আমার সে গান হারিয়ে গেছে দূর অজানার বনে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑