• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এই গান গাওয়া মোর নয় গো অকারণে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » এই গান গাওয়া মোর নয় গো অকারণে
এই গান গাওয়া মোর নয় গো অকারণে
যেন স্বপ্ন আমার সফল হবে এই যে শুভক্ষণ।।

দখিনা হাওয়া ফুলের কানে
এ কোন সুরের আবেশে আনে, ফুলের কানে !
কিসের ছোঁয়া লাগলো, আজি, আমার উতল মনে।।

তোমার আমার মিলন বাঁশী , শোনো গো ওই বাজে,
তাই শুনে কি সেজেছে মন, নব বধূর সাজে !

হৃদয় বলে শঙ্খ বাজা,
এসেছে তোর মনের রাজা শঙ্খ বাজা
সেই কি তুমি দিলে সাড়া প্রাণের নিমন্ত্রণে।।

গীতিকার- শৈলেন রায়
সুরকার- রবীন চট্টোপাধ্যায়
গেয়েছেন- সন্ধ্যা মুখোপাধ্যায়
মুভি- যাত্রা হল শুরু
Category: সিনেমার গানTag: শৈলেন রায়
Previous Post:মোর গান গুণগুণ ভ্রমরের মিঠে বোল
Next Post:আমারে লয়ে কি খেলা খেলিছ, প্রতিটি পিয়াসী ক্ষণ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑