• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ঝড় উঠেছে বাউল বাতাস আজকে হল সাথী

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » ঝড় উঠেছে বাউল বাতাস আজকে হল সাথী

ঝড় উঠেছে বাউল বাতাস আজকে হল সাথী
সাত মহলা স্বপ্ন পুরীর নিভলো হাজার বাতি ।।

রুদ্র-বীণার ঝঙ্কারেতে ক্ষুব্ধ জীবন উঠলো মেতে
সকল আশার রঙীন নেশা ঘুচলো রাতারাতি ।।

আকাশ জুড়ে দীর্ঘশ্বাসের মাতন হলো শুরু
সুরের স্বপন ভাঙলো শুনে মেঘের গুরু গুরু ।।

উঠছে ভুলে ঘূর্ণি হাওয়া সকল চাওয়া সকল পাওয়া
শুকনো পাতার মর্মরে আজ করছে মাতামাতি ।।

কথা – বিমল চন্দ্র ঘোষ,
সুর ও কণ্ঠ – হেমন্ত মুখোপাধ্যায়, ছায়াছবি – শাপমোচন

Category: সিনেমার গানTag: বিমল চন্দ্র ঘোষ
Previous Post:শোনো বন্ধু শোনো প্রাণহীন এই শহরের ইতি কথা
Next Post:উজ্জ্বল এক ঝাঁক পায়রা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑