• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এ আড়াল সহিতে পারি না ওগো অকরুণ

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » এ আড়াল সহিতে পারি না ওগো অকরুণ

এ আড়াল সহিতে পারি না
ওগো অকরুণ।
যে আঘাত দাও বহিতে পারি না
ওগো অকরুণ।
সেই তো আমার সঞ্চয়
বেদনার মাঝে যা দিলে
আমারে কাঁদায়ে জানি গো।
নিজেও যে শেষে কাঁদিলে
এ আঁধারে আর বহিতে পারি না
ওগো অকরুণ।
তোমার মতই একাকী
আমি প্রতিটি নিমেষে কাঁদিব
তোমার আমার মাঝে গো
আমি কেমনে বা সেতু বাঁধিব।
হায় ব্যথার রাখাল চিরদিন
পবাণে যে বাঁশী বাজালে
শ্রাবণ বেলার কালো মেঘ
মোর ফাগুন আকাশ সাজালে
নিজেরে যে আর দহিতে পারি না
ওগো অকরুণ।

———-
‘সূর্যতোরণ\’ কথাচিত্রের গান।
শিল্পী : সন্ধ্যা মুখোপাধ্যায়।
সুর : হেমন্ত মুখোপাধ্যায়।

Category: সিনেমার গানTag: গৌরীপ্রসন্ন মজুমদার, সন্ধ্যা মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়
Previous Post:বাইরে আমার যা দেখ গো সবটুকু তার অভিনয়
Next Post:আকাশ আমায় ডাক দিয়েছে নতুন নিমন্ত্রণে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑