• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আঁধারে আমি তোমায় খুঁজে মরি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » আঁধারে আমি তোমায় খুঁজে মরি

আঁধারে আমি তোমায় খুঁজে মরি,
চলিতে যে হায় কাঁটা বেঁধে পায়
জলে আঁখি যায় গো ভরি।
তনুমন মম বিবশ বিরহে
কাটেনা বিভাবরী।
কেমনে প্রাণ তোমা বিনা রাখি—
মালা মোর যায় যে ঝরি।
জানিনা তো কেন আমারে কাঁদায়ে
সুদূরে গেলে সরি।
গগনে গগনে মত্ত ঘনঘটা
বিজুরী ওই ঝলকে,
সঘনে ডাকে দেয়া পবন উতরোল
নয়নে বারি ছলকে।
ভরিল আজি যেন নিবিড় মেঘছায়া
ব্যাকুল আঁখি পলকে,
জানিনা তো আজি আমারে কাঁদায়ে
আছ কোথা অলখে।

————-
‘বসন্ত বাহার\’ কথাচিত্রের গান।
শিল্পী : মানবেন্দ্র মুখোপাধ্যায়
সুর : জ্ঞানপ্রকাশ ঘোষ।

Category: সিনেমার গানTag: গৌরীপ্রসন্ন মজুমদার, জ্ঞানপ্রকাশ ঘোষ, মানবেন্দ্র মুখোপাধ্যায়
Previous Post:এ আমায় কোথায় নিয়ে এলে
Next Post:এই পুণ্য প্রভাতে আলোয় ভরেছে প্রাণ

Reader Interactions

Comments

  1. Arindam Dey

    July 13, 2021 at 2:15 am

    Awesome

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑