• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ঐ রামধনুকের স্বপ্ন আঁকা প্রজাপতির পাখা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » ঐ রামধনুকের স্বপ্ন আঁকা প্রজাপতির পাখা

ঐ রামধনুকের স্বপ্ন আঁকা প্রজাপতির পাখা
পাখা যে ঐ দোল দুলিয়ে যায়,
আমার রাঙা পলাশ ফুলের বন
ভরেনা তায়।
বলে আমারই এ রূপের আলো
তোমার সুরের চেয়ে অনেক ভালো,
আমার পানে যে জন শুধু অবাক চোখে চায়
আমার প্রাণের রঙমহলে পথ সে খুঁজে পায়
শুধু সেই তো আমায় পায়।
মোর ওজনটা যে হল ভারি
মাটিতে পড়লাম শূন্য ছাড়ি
মোর পাল্লা পড়ল নুয়ে
চিৎপটাং হলাম ভুঁয়ে
সেই থেকে পৃথিবীতে হল যে মোর স্থান।
সে আর জানে বা ক’জন
প্রভু গো হাল্কা হ’ল তোমার ওজন
ঠাকুর তুমি পলকা।
তোমার ওজন হাল্কা
তাইতো তুমি তুড়ি লাফে পৌঁছে গেলে আসমান।
প্রভু এই দেহে পরাণটা ভরে
সেই একবার গড়েছিলে মোরে
কিন্তু যতবার মনে করি
আমি যে তোমায় গড়ি
তাইতো আমি তোমার চেয়ে অনেক শক্তিমান।

———
‘ভানু পেলো লটারী\’ কথাচিত্রের গান।।
শিল্পী : শ্যামল মিত্র (ছবিতে); মানবেন্দ্র মুখোপাধ্যায় (রেকর্ডে)।
সুর : নচিকেতা ঘোষ।

Category: সিনেমার গানTag: গৌরীপ্রসন্ন মজুমদার, নচিকেতা ঘোষ, মানবেন্দ্র মুখোপাধ্যায়, শ্যামল মিত্র
Previous Post:প্রভু তোমার আলোরে তুমি কেড়ে নাও
Next Post:তারার চোখে ঘুম নেমেছে রাতও ঘুমায় ঐ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑