কে তুমি আমারে ডাকো—
অলখে লুকায়ে থাকো,
ফিরে ফিরে চাই—
দেখিতে না পাই।।
মনে তো পড়ে না তবুও যে মনে পড়ে—
হাসিতে গেলেই কেন হৃদয় আঁধারে ভরে।
সমুখের পথে যেতে–
পিছনে টানিয়া রাখো।
নতুন অতিথি ঐ দাঁড়ায়ে রয়েছে দ্বারে,
তবু ফিরাতে হবে যে তারে।
ভুল করে মালা যদি দিতে চাই কারো গলে—
কেন কাঁপে হাত বল বাধা পাই পলে পলে।
আমারই আকাশ শুধু
মেঘে মেঘে কেন ঢাকো।।
***
গান – কে তুমি আমারে ডাকো অলখে লুকায়ে থাকো
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
কণ্ঠশিল্পী: সন্ধ্যা মুখোপাধ্যায়
সুরকার: অনুপম ঘটক
ছায়াছবি: অগ্নি পরীক্ষা
Leave a Reply