এ কি হল কেন হল কবে হল জানি না – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
এ কি হোল কেন হোল কবে হোল জানি না,
শুরু হোল শেষ হোল কি যে হোল জানি না তো।
কেউ বোঝে কি না বোঝে হায়
আমি শুধু বুঝি, এই আঁধারে ভুল ক’রে হায়
আলো মিছে খুঁজি,
মেঘ মরুতে যায় কি দেখা ?
দিন যায় একা একা একা।
এ কি হোল কেন হোল কবে হোল জানি না।
কেউ ভাবে কি না ভাবে কি না হায়,
আমি শুধু ভাবি, যে প্রেম দিতে জানে
তার নেই কোন দাবী হায়।।
মনে পড়ে, কেন তারে মনে পড়ে বারে বারে তাকে।
এ কি হোল, কেন হোম, কবে হোল জানি না
শুরু হোল, শেষ হোল, কি যে হোল জানি না তো
এ কি হোল–
——————–
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
সুর – রাহুল দেব বর্মন
কণ্ঠ – কিশোর কুমার
চলচ্চিত্র – রাজকুমারী (১৯৭০)

Leave a Reply